1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার
35

 

 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে আদিব হাসান (৪) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত আদিব হাসান সরকারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায় শিশু আদিব হাসান। পরে শিশুর বাবা মা তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে আদিব হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানি থেকে উঠিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করে। এক মাত্র ছেলেটির মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিলনা তার মা। বিশ্বাস হচ্ছিল না তার সন্তানের মৃত্যু হয়েছে। পরে তাকে আবারও নেওয়া হয় নরসিংদীর জেলা হাসপাতালে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করেন। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, পানিতে ডুবে যাওয়া চার বছরের এক শিশুকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। তবে শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় বলে জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT