1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে নারী যাত্রীকে ধর্ষণ, রাইড শেয়ার চালক গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৯৫ বার
Oplus_131072
30

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক নারী যাত্রীকে ধর্ষণের মামলায় শাহপরাণ (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহপরানের বাসা ঢাকার কেরানীগঞ্জোর তারানগরের বটতলী (দক্ষিণপাড়া) এলাকায়।

আজ রবিবার (০১ জুন) রাতে এ তথ্য জানান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন।

পুলিশ জানায়, গত ২৮ মে বিকেলে ভুক্তভোগী ওই নারী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শ্যামলী যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শোয়ারের মোটরসাইকেলে ওঠেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে রাত সৌয়া ৯টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের ব্রীজের পাশের নির্জন স্থানে নিয়ে যান চালক শাহপরান। পরে সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এসময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানাট পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহপরানকে পলায়নরত অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে পলাশ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে শাহপরান

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT