1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে দুই বেকারি ও এক মুদি দোকানীকে জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮২৯ বার
37

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই বেকারি ও এক মুদি দোকানীকে জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে ইরানী বেকারিকে ১০ হাজার টাকা ও সানজিদা ফুড প্রোডাক্ট এন্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মূল্য তালিকা না থাকায় সাইফ ট্রেডার্স নামের এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পলাশ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী জানান, পলাশ উপজেলার বাজারগুলোতে ব্যবসায়ীরা যেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে এজন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। যারা বেকারী মালিক আছেন তারা যেন খাবার উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে সেটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT