1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে দিনমজুরকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৫৫ বার
Oplus_131072
30

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পাওনা টাকার জন্য ইসমাইল (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ জেলার কাঞ্চনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান, গ্রেপ্তারকৃত আফজাল হোসেনকে নরসিংদীর আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করে।  আফজাল হোসেন খিলপাড়া গ্রামের আহসান মিয়ার ছেলে

এর আগে গত শনিবার (১০ মে) রাত আটটার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে মাত্র ১০০ টাকা পাওনা নিয়ে ইসমাইল ও আফজালের তর্কাতর্কী হয়। এক পর্যায়ে ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আফজাল। পরে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী পারুল বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইসমাইল হোসেন পলাশ উপজেলার খিলপাড়া গ্রামের একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রীও স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। নিহত ইসমাইল নরসিংদী মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT