1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে চার অবৈধ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৬ বার
34

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পরিবেশ দূষণের দায়ে চারটি অবৈধ ইটভাটাকে আট লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা ও কাজৈর গ্রামে এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা। তিনি জানান, দুপুরে পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ডাংগা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভি‌রিন্দা ও কা‌জৈর গ্রামে অবস্থিত মেসার্স ফারুক ট্রেডার্স, মেসার্স হাজী র‌ফিজ উ‌দ্দিন টেডার্স এবং মেসার্স মুগ্ধ ট্রেডার্স নামক ইটভাটাগু‌লোর প্রত্যেক‌টি‌কে দুই লক্ষ টাকা ক‌রে মোট আট লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় দুই লক্ষ কাঁচা ইট নষ্ট করা হয়েছে এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান নরসিংদী জেলা জুড়ে অব্যাহত থাকবে।

এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে নরসিংদী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT