1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৭০ বার
Oplus_131072
28

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আসাদ (১৭) নামে আরেক কিশোর। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ চার বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।

পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT