1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর পলাশ উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে এ পুরস্কার বিতরণ দেয়া হয়।

উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের এসএসসি ও এইচএসসি পাস করা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: আকরাম হোসেন, উপজেলা প্রানি সম্পদ অফিসার মো: কামরুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT