1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৮৭ বার
Oplus_131072
30

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্ধুর আঞ্চলিক সড়কের গজারিয়ার ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT