1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশ উপজেলা ও পৌর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২১ বার
Oplus_131072
31

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান সোহেলের সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হুমায়ুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন মাষ্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হোসেন ভূইয়া, থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে ঘোড়াশাল পৌর মহিলা দলের আহ্বায়ক শাহানা পারভীন, পৌর বিএনপির ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া, ঘোড়াশাল পৌরসভার বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আখলাকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT