1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি’র মৃত্যুবার্ষিকী পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৬১ বার
30

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল সকালে মরহুমের কবরে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিল।

বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলটির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বীর মুক্তিযোদ্ধার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শরীফুল হকের সভাপতিত্বে ও হাসান স্মৃতি সংসদের পরিচালক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তানজিরুল হক রনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সন্ধ্যায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কৃষক লীগের সভাপতি মোকলেছ মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন স্বপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত গাজীপুর জেলার কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০) এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে পলাশ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।

তিনি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলের দূর্দিনে পলাশ উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নরসিংদী -২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT