1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩৫ বার
158

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় একটি যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে জিনারদীর মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত তেলের মোট মূল্য দাঁড়ায় ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT