1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে অবৈধ ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৭৮ বার
Oplus_131072
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধ ও অনুমোদনহীনভাবে গড়ে উঠা চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ নামের একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এই কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, পলাশ থানার ওসি মনির হোসেনসহ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল মামনু জানান, অবৈধ জিনওয়ান স্টোরেজ ব্যাটারি কারখানা ফুলবাড়িয়ার ফসলি জমিসহ পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। ২০১৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এই কারখানায় ব্যাটারি উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।
লিড এসিড ব্যাটারি তথা বর্জ্য উৎপাদনকারী কোন কারখানা এই এলাকায় স্থাপন করার কোন আইনগত কোন সুযোগ নেই তাই তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে। ক্ষতিকর এই কারখানার বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জেনারেটরের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জিনওয়ান স্টোরেজ কারখানার মালামাল সরিয়ে নেওয়া হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থ্যা নেওয়ার কথাও তিনি জানান।

উল্লেখ্য, ফুলবাড়িয়ার স্থানীয়রা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণকারী এবং অবৈধ এই ব্যাটারি কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ নতুন রাজনৈতিক দল এনসিপিও তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT