1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে অবৈধ করাতকলে অভিযান, দুই মালিকের জরিমানা

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার
24

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ২টি করাতকলের মালিকের জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়ায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এসময় প্রসিকিউশন দাখিলকারী পলাশ উপজেলা বন বিভাগের কর্মকর্তা আমিরুল হাছান মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালে গজারিয়ার আতাউর রহমানের মালিকানাধীন মদিনাতুল স মিল ও লাল মিয়ার মালিকানাধীন বাগদাদি স মিল নামে দুটি করাতকলের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা দুই করাতকল মালিকের জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT