1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশের দেশবন্ধু সুগার মিলকে ভোক্তা অধিকারে তলব

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৯৬ বার
46

নিজস্ব প্রতিবেদক : চাহিদা অনুযায়ী বাজারে চিনি সরবরাহ না করার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরের দেশবন্ধু সুগার মিলস লিমিটেডকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দেশবন্ধু সুগার মিলস লিমিটেড কর্তৃপক্ষের প্রতিনিধি হাজির হন। এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।

এর আগে শনিবার ও রবিবার দুই দিন দেশবন্ধু সুগার মিলে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর একটি টিম।

এ অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবগত করেছেন বলে জানিয়েছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী। তবে তিনি অভিযানে উপস্থিত না থাকলেও দেশ বন্ধু সুগার মিলের বিষয়ে নেয়া পদক্ষেপের বিষয়টি তাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

দেশবন্ধু সুগার মিলের আবাসিক পরিচালক আরশাদ হোসেন বাজারে চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মিলে উৎপাদন হওয়া চিনি প্রতিদিনই বাজারে খালাস করে দেওয়া হয়। এখানে কোন চিনি স্টক নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আজ সকালে তলবের বিষয়ে তিনি জানান, শুধু আমরা একা নয় যত প্রাইভেট চিনির মিল রয়েছে তাদের সবাইকে মিটিংয়ে ডাকা হয়েছে। দেশবন্ধু সুগার মিলের প্রধান কার্যালয় ঢাকা থেকে কর্তৃপক্ষের প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT