1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশের ডাংগায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার
Oplus_131072
41

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগার কান্দাপাড়ায় মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি সংসদ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া একতা যুব সংঘের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও উদ্বোধক পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ

মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সান্তানপাড়া একাদশ ও কামতাল লায়ন্স ফুটবল একাদশ। টান টান উত্তেজনাপূর্ণ এ খেলা শেষ সময়ে গড়ায় ট্রাইবেকারে। পরে কামতাল লায়ন্স ফুটবল একাদশকে পরাজিত করে সান্তানপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদলের হাতে মের্সাস চিশতি ট্রেডার্সের সৌজন্যে ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT