1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশের জয়নগরে মাদক ও চা়ঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯২৫ বার
43

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা দুইটায় ডাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্বস্থরের সচেতন জনগণের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জয়নগর পশ্চিমপাড়া গ্রামের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে জয়নগর ও ডাংগার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়েছেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা।

শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জয়নগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এম এ কাইয়ুম বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে যারা জড়িয়ে পড়েছেন তাদের অভিভাবকদের বলবো আপনারা তাদের বুঝিয়ে এসব থেকে দূরে সরিয়ে নিয়ে আসেন। আমাদের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কড়া হুশিয়ারি, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে কোন আপস নেই। আমরাও চাই এ সমাজ থেকে তারা নির্মূল হোক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT