1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হারুন-অর-রশিদ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার
Oplus_131072
32

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে নারায়নপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী মৎস্যদলের সহ-সভাপতি মোঃ হারুনর রশিদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ হারুনর রশিদ এবং এ.টি.এম আব্দুল আল হুসাইনকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়। মোঃ হারুনর রশিদ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন , অভিভাবক, রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা মোঃ হারুনর রশিদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সমাজ সেবক মোঃ মাহফুজুর রহমান বলেন, আশা করি নতুন সভাপতি কলেজের উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবদুল হামিদ স্মৃতি পরিষদের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (নারায়ণপুর) এর সাবেক সভাপতি আরিফুল হক নাদিম বলেন, হারুনর রশীদ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আবদুল হামিদ এমএসসি সাহেবের পরিবারের সদস্য এবং শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি- উনার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরে আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT