1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নারায়ণপুর ইউপির সদস্যপদে উপনির্বাচন ২৫ মে

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪৬৫ বার
41

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ০৯নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ২৫ মে (বৃহস্পতিবার) ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত সোমবার (১০ এপ্রিল) রাতে বেলাব উপজেলা নির্বাচন অফিসার ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ০৯নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচনে রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ আদিলের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ইউনিয়ন পরিষদের নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৫ উপবিধি ১ মোতাবেক অনুযায়ী সাধারণ সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে এবং ২৫ মে হবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও নারায়নপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সালাম এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।

তারই আলোকে তফসিল অনুযায়ী আগামী ২৫ মে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT