1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সুমন’কে দেখতে চায় তৃণমূল

নরসিংদী সংবাদদাতা
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার
46

নরসিংদী সংবাদদাতা : নরসিংদী জেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এমন সময় সংগঠনের সাধারণ সম্পাদক পদে তৃণমূল নেতাকর্মীদের দাবির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ছাত্রদলের সোনালী ফসল,স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিএনপির সকল আন্দোলন সংগ্রামের রাজপথের সম্মুখ যোদ্ধা আপেল মাহমুদ সুমন মুন্সি। তিনি শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন সুমন। তাঁর পরিবারও বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, ফলে ছোটবেলা থেকেই রাজনীতির চেতনায় বেড়ে ওঠেন তিনি।

সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন সুমন। স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে একাধিক হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার দায়ে তাঁকে কারাবরণ করতে হয়। কিন্তু কোনো চাপই তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি।

তাঁর চারিত্রিক দৃঢ়তা, নম্রতা এবং নেতৃত্বের গুণাবলি নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে নরসিংদী জেলা রাজনৈতিক অঙ্গনজুড়েই।

শিবপুর উপজেলার যুবদলের কর্মীরা বলেন, ‘সুমন ভাই শুধু একজন নেতা নন, আমাদের জন্য অনুপ্রেরণা। মাঠে থাকা, পাশে থাকা—এই দুই দিকেই তিনি এককথায় অতুলনীয়।’

জেলা যুবদলের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নতুন জেলা কমিটি ঘোষণা করা হতে পারে। তবে নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেই আশা করছেন সকলে।

তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, আদর্শ, সাহস, ত্যাগ ও নেতৃত্বগুণে আপেল মাহমুদ সুমন মুন্সির মতো একজন তরুণ নেতা দায়িত্ব পেলে জেলা যুবদলের আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT