1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩০৮ বার
42

শেখ মানিক : নরসিংদীর শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলতাফ হোসেন। তাঁকে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। নরসিংদীর ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে মো.আলতাফ হোসেনকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়।

তিনি ১৯৯৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘ ২৫ বছর যাবত চাকুরি করছেন। শিবপুর উপজেলায় ২০২১ সাল থেকে তিনি কর্মরত আছেন। প্রথমবারের মতো এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।

আলতাফ হোসেন ১৯৬৮ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাসদী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম ডাক্তার শাহাবুদ্দিন ও মাতা মৃত নুরুন্নাহার বেগম।

অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলার সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক শিক্ষা অফিসার হিসেবে শিবপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষকদের নিকট পরিচিতি লাভ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT