1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০২ বার
Oplus_131072
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দৌলত হোসেন খানের সঙ্গে ব্যবসায়ীক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতা নিয়ে মনোমালিন্য ছিল স্থানীয় বেশ কয়েকজেনর সাথে। এরই মাঝে শনিবার গভীর রাতেও ট্রাকের ব্যাটারি চুরি করার পায়তারা করে দূর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন দৌলত হোসেন খান।

পরে চোরকে ধাওয়া দিলে বাড়ির অদুরেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এসময় পোল্টি ফার্মের কর্মচারীরা ডাক চিৎকার করতে থাকলে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দৌলত হোসেন খান।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেখান থেকে লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবেও বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT