1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৮৬ বার
Oplus_0
45

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজের প্রায় ৪৫ ঘন্টা পর বোন জান্নাতুল আক্তার এনা (১৪) এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ শনিবার দুপুর সাড়ে ৩ টায় নৌকা ডুবির ঘটনাস্থল মেঘনা বাজার থেকে ৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন

এরআগে নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দক্ষিণ চরভাসানিয়া বেড়ি বাঁধের পাশ থেকে ভাসমান অবস্থায় আব্দুল্লাহ ইউসুফ (১২) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার জানান, সকাল থেকেই নদীতে ট্রলার নিয়ে নিখোঁজ জান্নাতুল আক্তার এনাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছিলো নৌ পুলিশ। তারপরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

এদিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তারা মরদেহটি তীরের কাছে আটকে রেখে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে পরিবার মরদেহটি এনার বলে চিহ্নিত করলে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে ।

নওঁগা জেলার শৈলগাছির বাসিন্দা ইমতিয়াজ আলী স্ব-পরিবারে মাধবদীর টাটাপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধা ৭ টায় মেঘনা বাজার ঘাট থেকে পার্শবর্তী চরদিঘলদীর বগারগোত এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় মাঝ নদীতে ইমতিয়াজ আলী , তার স্ত্রী দিলারা বেগম, দুই সন্তান আব্দুল্লাহ ইউছুফ (১২) ও জান্নাতুল আক্তার এনা (১৪)সহ ছয়জন নিয়ে নৌকাটি ডুবে যায়।

পরে আশেপাশের ট্রলার থেকে লোকজন ইমতিয়াজ, দিলারা বেগম, আব্দুল মতিন ও রুহুলকে উদ্ধার করতে পারলেও ইউসুফ ও এনাকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর দক্ষিণ চরভাসানিয়া বেরি বাধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও জেলেরা। পরে দুপুর ১২ টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর শনিবার দুপুর সাড়ে তিনটায় জান্নাতুল আক্তার এনা (১৪)র ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT