1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০৮ বার
47

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায়  মিঠুন মিয়া (২৭) নামে এক যুবক  নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খামারের চর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের  মিজান  মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মিঠুন বাড়ি থেকে মামার বাড়ি বারৈচা যাওয়ার উদ্ধেশ্যে বের হয়। পরে সে ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মারা যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, কোন গাড়ির চাপায় মিঠুন মারা গেছে তা জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় নিহতের বাবা  মিজান মিয়া বাদী হয়ে ভৈরব হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT