1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বেলাবতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৭৮ বার
Oplus_131072
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নদের পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রদিপ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. প্রদিপ মিয়া উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিম পাড়া গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে।

বেলাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে তিনি জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে নদের পাড় থেকে ধান আনতে গিয়েছিলেন মো. প্রদিপ মিয়া। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT