1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ৭ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামালসহ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার
56

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার রায়পুরা উপজেলার বটতলি খামারপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শেখ ফরিদ (৩৫), দড়িবালুয়াকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৪), চড় আড়ালিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আল আমিন (২৯), শিবপুর উপজেলার নৌকাঘাট গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে আবুল কাশেম (৪২), সদর উপজেলার চম্পকনগর গ্রামের নূরুল ইসলাম (২৯), বকশালীপুরা গ্রামের মৃত আয়নাল মিয়ার ছেলে রাজিব (২২) ও পলাশ উপজেলার বাটপাড়া দিঘির পাড় গ্রামের সাধন চন্দ্র সূত্রধরের ছেলে শিপন চন্দ্র সূত্রধর (৩৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে বাড়ির সদস্যদেও অস্ত্রের মুখে জিম্বি করে আলমারি থেকে ১৯ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে যায়। এসময় ডাকাতরা নগদ টাকাসহ ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

পরে এঘটনায় ২৮ জানুয়ারি মামলা হলে ডিবি পুলিশ অভিযানে নামে। পরে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম , ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এম. সাব্বির / নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT