1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ৩০ জানুয়ারি নির্বাচনী জনসভায় আসবেন  চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ বার
37

নিজস্ব প্রতিবেদক : জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী পীর সাহেব চরমোনাই নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী পুলিশ লাইন্স সংলগ্ন বালুর মাঠে নরসিংদী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

এ উপলক্ষে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮ টায় নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার স্টাইলাস রেস্টুরেন্টে চতুর্থ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি ও সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি আনোয়ার পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবারক হোসাইন, সহ-সভাপতি ক্বারী আবুল কাশেম, উপদেষ্টা কাওসার আহমেদ ভূইয়া, নরসিংদী জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বক্ষেত্রে শরীয়াহ’র প্রাধান্যসহ ৮ টি জনগুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রণীত ‘নির্বাচনী ইশতেহার- ২০২৬’ এর প্রতি জনমত গঠনে নির্বাচনী জনসভায় পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন ইনশাআল্লাহ।

উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনায় থাকবেন জেলা সেক্রেটারি জননেতা আনোয়ার পারভেজ খান।

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT