1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক  আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪২৩ বার
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করাসহ কাঞ্চন পাল (২৭) নামে এক যুবককে  আটক করেছে র‌্যাব। আজ রোববার (১৯ জানুয়ারী ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাকিব হোসাইন।

এর আগে শনিবার বিকালে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও আটক করা হয়। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করে। এসময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা  ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ০৭ পিস শ্যাম্পু, ০৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি আটাশ লাখ টাকা।

র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মোঃ সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT