1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে হলিডে রেস্টুরেন্টের উদ্বোধন করলেন অপু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৮৭ বার
32

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে হলিডে রেস্টুরেন্ট এর উদ্বোধন করলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে শহরের রেল স্টেশন সংলগ্ন অত্যাধনিক এই হলিডে রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন তিনি। রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশন করবে দুটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন রোবট।

এসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে জনতার ঢল নামে। মানুষের উপস্থিতিতে শহরের রেল স্টেশন এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

উদ্বোধন শেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এই রেস্টুরেন্টটি একটু ভিন্ন। আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে খাবার পরিবেশনের জন্য আছে দুটি রোবট যা সত্যিই অনেকটা আকর্ষণ কারবে মানুষকে। সেই সাথে এই রেন্টুরেন্ট এর ভবিষ্যৎ সফলতা কামনা করছি।

হলিডে রেস্টুরেন্ট এর মালিক আনিসুজ্জামান জানান, রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আনা রোবট দুটির দাম পড়েছে ৩০ লক্ষ টাকা। এই রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশা পাশি নরসিংদীতে এই প্রথম লাইভ জুস বার ও লাইভ কিচেনে খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT