1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯০৯ বার
77

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পৃথক অভিযানে ভিন্ন দুটি ঘটনায় হত্যা মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১১। গতকাল শুক্রবার ও আজ শনিবার নরসিংদী সদর ও শিবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো, রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি এলাকার মালেক মোল্লার ছেলে হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) এবং বেলাব থানার ভাটেরচর এলাকার মজিবর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় মিয়া (২৮)।

আজ দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানায়।

প্রেস রিলিজে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছর ১ নভেম্বর রাতে কুপিয়ে ও এলোপাথারি কিল-ঘুষির মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে (২৮) গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে সে আত্মগোপনে চলে যায়।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT