1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার
Oplus_131072
34

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে স্বৈরাচার ও খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ তুষারের নেতৃত্বে কয়েক শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি নরসিংদী শহরের ডাকবাংলোর সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা খুনী হাসিনা, ছাত্রলীগ ও যুবলীগের বিচারের দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতারা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল দেশের সকল আন্দোলন সংগ্রামে প্রথম সাড়িতে ছিলেন। ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে ছাত্রদল কর্মীরা প্রাণ দিয়েছে, রক্ত জড়িয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসররা এখন ও বহাল তবিয়তে রয়েছে।  হাজার ছাত্র হত্যাকারী খুনি শেখ হাসিনার এখনও বিচার হয়নি। আমরা অবিলম্বে খুনি শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। পাশাপাশি এই খুনির দোসর ছাত্রলীগ ও যুবলীগকেও বিচারের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল প্রধান, সাবেক সদস্য মাছুম, তাঁতবোর্ড শাখা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম  অপু, ছাত্রদল নেতা ফাতিন, এস কে পারভেজ, সিহাব,তানিম, বিজয়, নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাইদুল, ছাত্রনেতা তালহা, সাকিব প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT