1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৯৫ বার
57

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৫) আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে শহরের বটতলা বাজারের রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল পৌনে নয়টার দিকে অজ্ঞাত ওই তরুণ বটতলার রেলক্রসিং সংলগ্ন রেললাইন ধরে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ওই তরুণের মাথার কিছু অংশ ও ডান পা কাটা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি এই খবর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান। পরে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফাঁড়িতে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT