1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে মাদকাসক্তি থেকে ফেরাতে ছোট ভাইদের আঘাতে বড় ভাই নিহত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩২৪ বার
52

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিক ভাবে বাধা দেয়া হলেও কোন কাজে আসেনি। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। এতে রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রমজান আলী চার কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তার দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT