1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৯৯ বার
29

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থপনায় নরসিংদী জেলার পলাশ উপজেলাসহ ৬ টি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাব কার্ণিভাল সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে জেলার পলাশ উপজেলার রাবান বিলপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্র্যান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে কাব কার্ণিভাল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী, জেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাত, সহসভাপতি তাপস কুমার দে, পলাশ উপজেলা কমিশনার সম্পাদক মোঃ হুমায়ূন কবীর ও পলাশ আদর্শ শিশু নিকেতন সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমূখ।

দিনব্যাপী কাব কার্ণিভালে অনুষ্ঠানে পলাশ উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ জন কাব,৩০ জন ইউনিট লিডার ও ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করে। অপরদিকে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজে কাব কার্ণিভাল পরিদর্শন ও মনিটরিং করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী, আঞ্চলিক উপ কমিশনার মোঃ ইস্রাফিল, জেলা স্কাউটস কমিশনার মোঃ আলতাফ হোসেন, জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত ।

জেলা স্কাউটসের সহ সভাপতি এস এম আব্দুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন রায়, সহযোজিত সদস্য বিজি রশিদ নওশের ,সহকারী জেলা কমিশনার আবদুস সবুর , সহকারী কমিশনার শাহরুখ ইশতিয়াক খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার , সদর উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

অনুরূপভাবে রায়পুরা উপজেলার সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে , শিবপুর উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে, বেলাবো উপজেলায় বেলাব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ,মনোহরদী উপজেলায় মনোহরদী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কাব কার্ণিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। কাব কার্নিভালের মাধ্যমে শিশুরা বালতিতে বল ছোড়া, ভারসাম্য রক্ষা, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা , পানি বহন, মৎস্য শিকার করে থাকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT