1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৩৮ বার
Oplus_131072
32

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুল শেখ (২৭) নামে এক লাইনম্যানের মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল শেখ যশোরের অভয়নগর থানার বরনী গ্রামের মজিবুর শেখের ছেলে।  তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন। তিনি পরিবার নিয়ে সাহেপ্রতাপ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের সহকর্মীরা জানায়, সন্ধ্যায় বৃষ্টির পরপর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। এসময় লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান ওয়াহিদুল  শেখ।
পরে বৈদ্যুতিক লাইনে সরবরাহ চলে আসায় বিদুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পরে লাইনম্যান ওয়াহিদুল  শেখ। পরে সহকর্মীরা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিদ্যুৎপৃষ্ঠে ওয়াহিদুলের শরীরের বেশির ভাগ অংশে পুড়ে যায়।

নিহতের বোন জামাই কামাল মিয়া বলেন, ওয়াহিদুল  সকল নিরাপত্তা নিয়ে কাজ করতে উঠেছিলো। কিন্তু তার কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সরবরাহ করা হয়েছিল। যার কারণে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ওয়াহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎপৃষ্ঠে তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি।  কী কারণে এবং কীভাবে ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে  পল্লী বিদ্যুৎ এর গাফিলতির কারণে এঘটনা ঘটেছে পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT