1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম সবুজ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার
50

আশরাফুল ইসলাম সবুজ : নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়র সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ জলিল (ভিপি) এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনোরহদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সরদার শওকত হোসেন বকুল, রায়পুরা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন,

জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, সংরক্ষিত মহিলা আসেন সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকি, শহর বিএনপি’র আহ্বায়ক গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড: আবদুল বাসেদ ভূইয়া, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা মহিলা দলের সভাপতি এডঃ উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদসহ জেলা, সদর থানা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বাক স্বাধীনতা হরন করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে।
সারাদেশ বিএনপির শতশত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রেখে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আগামী নির্বাচন দিতে হবে। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুন:রুদ্ধার করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT