1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৭৫ বার
Oplus_131072
33

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার আয়োজনে তাক্বওয়া ভিত্তিক সমাজ গঠনে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নরসিংদী শহরের এনএফসি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে যুব মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুন নূর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলার সাবেক সভাপতি মুফতি আনোয়ার মাহমুদ।

প্রধান অতিথি বলেন, আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস। আর ১৭ রমজান মুসলমানদের ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘুরে এ মাসটি অত্যন্ত মর্যাদার সাথে আমাদের সামনে উপস্থিত হয়। বদর দিবস প্রমাণ করে মুসলমানদের ঈমানী শক্তি যে কোন অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী।

প্রধান অতিথি আরো বলেন, একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশে ইসলামি খেলাফত কায়েমের বিকল্প নেই। দেশের তরুণ সমাজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ নির্মূল করতে হলে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনিময়ে সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস তথা যুব মজলিসের পতাকাতলে এক হবার আহ্বান জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নরসিংদী জেলা সভাপতি আবদুল আজিজ,যুব জমিয়ত নেতা মাওলানা আবদুর রহমান, ইসলামি যুব আন্দোলন নরসিংদী জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ সরকার, যুব অধিকার পরিষদ নরসিংদী জেলা সাধারণ সম্পাদক হাজী আল আমিনসহ নরসিংদী জেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT