1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

নরসিংদীতে ফের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার
74

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে দুইপক্ষের আরো অন্তত ১০জন আহত হয়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক ছিলেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পূনরায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরো বেশ কয়েকজন আহত হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হয়। এই ঘটনায় এই নিয়ে ৩ জন নিহত হবার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT