1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৩ বার
Oplus_131072
57

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক আমিনুল আশ্রাফ, সোহেল রানা, মুশফিক রহমান মৃধা জামিসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর কোন ধর্ষণের প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামতে চায় না। সরকার দ্রুত আইনের মাধ্যমে ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আমাদের মা বোনের নিরাপত্তা নিশ্চিত করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT