1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ট্রেনে কাটায় আ.লীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৭২ বার
57

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ডাক্তার ফরিদ উদ্দিন (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতা ও অজ্ঞাত (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিং এ পৃথক দূর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ উদ্দিন জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক সভাপতি ছিলেন। আর নিহত কিশোরের পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা পিছলে ফাঁকে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখানে সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে সকাল ৭ টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হচ্ছিলেন ডাক্তার ফরিদ। এসময় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নিহত ফরিদের স্বজনদের বিনা ময়না তদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাত কিশোরটিকে প্রাথমিক ভাবে টোকাই বলে জানতে পেরেছি। তার পরিচয় জানার চেষ্ঠা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT