1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ট্রেনের কাটায় প্রাণ হারালেন এক গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০১৪ বার
Oplus_131072
48

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলববার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইটে পাশে চিনিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম (৫০) নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাটছিলেন সেলিনা বেগম। এসময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT