1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে জামায়াতের ৪টি আসনে প্রার্থী ঘোষণা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮৮৯ বার
26

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর চারটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার ( ৫ মার্চ) দুপুরে নরসিংদী জেলার সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামি নরসিংদী জেলা আমীর মাওলানা মোসলেহুদ্দীন।

আসন ভিত্তিক প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন (নরসিংদী-২ পলাশ), নরসিংদী জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও শিবপুর থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার (নরসিংদী-৩ শিবপুর), নরসিংদী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম (নরসিংদী-৪ বেলাব, মনোহরদী), নরসিংদী জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও রায়পুরা সদর থানা আমির মাওলানা জাহাঙ্গীর আলম (নরসিংদী-৫ রায়পুরা)।

উল্লেখ্য, নরসিংদী জেলায় পাঁচটি আসনের মধ্য থেকে চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নরসিংদী-১ (সদর) আসনের জন্য কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে সদর আসন থেকে জামায়াত ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হবে কি না সে বিষয়ে দলের বিভিন্ন সূত্রে যোগাযোগ করেও সিদ্ধান্তের বিষয়ে জানা যায়নি।

এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দলটির নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রার্থীদের ছবি সহ পোস্ট দিয়ে এক প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করে দেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT