1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার
Oplus_131072
36

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়।

এর আগে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে ও পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৬ মাস সরকারের কাছে ন্যায় বিচারের আশায় ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। কিন্তু ৬ মাসেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়া দাবি জানানো হয় সমাবেশে।

বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলনের ফসল এই সরকার। জামায়াতে ইসলামীর ধৈর্যের পরীক্ষা না নেওয়ার কথা উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামের নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ও দলের নিবন্ধন আদালতের দরজায় রেখে কোন নির্বাচন করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন বক্তরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT