1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার
Oplus_131072
28

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আইডিইবি নরসিংদী অন্তর্বতীকালীন কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা আইডিইবির অন্তর্বতীকালীন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী রহমতুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন সিদ্দিকী।

নরসিংদী আইডিইবির অন্তর্বতীকালীন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস, নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT