1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭১৭ বার
53

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর  ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের  বদরপুরের উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন(২৭),সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম(৬২)ও আবুল কাশেম(৬০)।

এর আগে গেলো ২৬ তারিখে পারিবারিক কলহের জেরে শহরতলীর হাজীপুরের বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে একাদশ শ্রেণির  শিক্ষার্থী দিনা আক্তারকে (১৭) অভিযুক্ত’রা কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এরই জেরে দিনার পিতা রউফ মিয়া অভিযুক্ত ৫ জনের নামে নরসিংদী সদর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্রীকে কুপিয়েছে আসামিরা।  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT