1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে এক জমি চারজনের কাছে বিক্রি, আ.লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫৫ বার
Oplus_131072
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে একই জমি চারজনের কাছে বিক্রি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা কায়সার ই আলম প্রধানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্টেট ৩য় আদালতের বিচারক মো. মেশকাতুল ইসলাম তার জামিন আবদেন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত কায়সার ই আলম প্রধান বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আব্দুল গফুর মাস্টারের ছেলে। তিনি জুপিটার পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক। একই সাথে তিনি বঙ্গবন্ধু জয় বাংলা লীগ কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আরিফুর রহমান কায়সারের কাছ থেকে উজিলাব মৌজায় ৯.২৫ শতাংশ জমি কেনার কথাবার্তা হয়। তারা জমির মূল্য ২৮ লাখ টাকা নির্ধারন করে। পরে কথামত আরিফুর দুই ধাপে ২৩ লাখ টাকা পরিশোধ করে। পরে ২০২৩ সালের ২৩ অক্টোবর কায়সার আলম দলিল রেজিষ্ট্রেশন করার জন্য বেলাবো সাব রেজিঃ অফিসে গিয়ে দলিল সম্পাদনের জন্য ১০ পাতা স্ট্যম্পে স্বাক্ষর ও টিপসই করেন। কিন্তু সাব রেজিঃ অফিসে রেজিষ্ট্রেশন না করে দিয়ে সেখান হইতে কৌশলে চলিয়া আসে। পরে জানা যায়, উক্ত জমি আরো চারজনের কাছে বিক্রি করেছেন। তাঁর জালিয়াতির কথা জানতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে কায়সার তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়।

পরে আরিফুর রহমান নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের বেলাব আমলী আদালতে কায়সার ই আলম প্রধানকে প্রধান আসামী করে ৪ জনের নামে প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত বেলাব থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিলে বেলাব থানার এস আই আজিজুল ইসলাম ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন।

পরে আসামীদের সমন জারি করা হলে কায়সার ও ৪ নাম্বার আসামী নাজমুল ইসলাম সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত সকল কিছু পর্যালোচনা করে তার সংশ্লিষ্টটা পাওয়ায় কায়সারকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। আর নাজমুলের জামিন মঞ্জুর করে বাকী দুই আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. খন্দকার হালিম বলেন, বাদী সরল বিশ্বাসে জমি কেনার জন্য তাকে টাকা দিয়েছে। কিন্তু সে বাদীর কাছ থেকে জমি বিক্রির টাকা নিয়েও আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা আদালতে তার সই করা সকল আসল ডকুমেন্ট উপস্থাপন করেছি। যার ফলে বিজ্ঞ আদালত সকল কিছু বিবেচনা করে তাকে কারাগারে প্রেরণ করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT