1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সংবাদ সম্মেলন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার
Oplus_131072
49

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে মানবতার রাজনীতির উদয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। নরসিংদী জেলা শাখার উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় নরসিংদী প্রেস ক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব এর নরসিংদী জেলার সভাপতি মিলন মোরর্শেদ জানান, একক ধর্মবাদি ও একক জাতিবাদি গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিণাশ থেকে সব মানুষের জীবন, দেশ, ধর্ম রক্ষায় মানবতার রাজনীতির উদয় সমাবশে আগামীকাল ৩১ ডিসেম্বর বেলাব উপজলোর রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত উপস্থিত থাকবেন বলে জানান তিনি ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু, তথ্য ও গবেষণা সম্পাদক আল্লামা রেজাউল কাউসার, নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক কাউসার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শাহরিয়া, রকিব হাসান, মহিউদ্দিন রায়হান, সজীব শাহরিয়া, আল আমিন মোল্লা প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT