1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৭ বার
44

নরসিংদী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সামাজিক সংগঠন ইউনাইটেড নারসিংদী অ্যালায়েন্স (ইউএনএ)-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনটির সদস্যরা নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। কর্মসূচির আওতায় জেলখানার মোড়, পুরান বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, শাপলা চত্বরসহ নরসিংদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ইফতার বিতরণ কার্যক্রমে ইউনাইটেড নারসিংদী অ্যালায়েন্সের বিভিন্ন সদস্য ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT