1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২১৪ বার
Oplus_131072
48

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : দেশের বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার প্রতিবাদে বেলাবতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার বেলাব প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলাব প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, দৈনিক যায়যায়দিন বেলাব প্রতিনিধি মোঃ আমিনুল হকের পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোঃ স্বপন মাহমুদ, সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি শেখ আঃ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফাল্গুনী টিভির প্রতিনিধি মকবুল হাসান রজনী,

অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আলমগীর পাঠান, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল প্রতিনিধি এমাদ মিয়া, যায়যায় কালের ক্রাইম রিপোর্টার এসআই খান, মোহনা টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান সৈকত,দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি ফয়সাল আব্দুল্লাহ, দৈনিক গড়বো বাংলাদেশের প্রতিনিধি শাহিনুর আক্তার’সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT