1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৬৫ বার
Oplus_131072
51

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিমান বন্দরে বাংলাদেশের মাটিতে পা রাখতেই নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

অনেক দিন প্রবাসে থাকার পর তিনি ১১ জুলাই শুক্রবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। তার আগমনের খবর পেয়ে বেলাব উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ফুলের তোরা নিয়ে বিমান বন্দরে ভিড় জমান।

নরসিংদী জেলার পাশাপাশি তার এলাকার থেকেও কয়েক,শ নেতাকর্মীরা বিমান বন্দরে যান। এসময় তিনি বিমান বন্দরে আসলে নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। নেতাকর্মীদের এমন ফুলেল শুভেচ্ছা তাকে বরণ করতে দেখে তিনি অনেক অভিভূত হয়ে নেতা কর্মীদের প্রতি অনেক অনেক ধন্যবাদ প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি ঙপদপ্রার্থী আশিক সুজন মামুন,বেলাব উপজেলা বিএনপির নেতা আসাদুল হক খসরু,সল্লাবাদ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জাকির হোসেন, ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট বাতেন আল মামুন, ইউনিয়ন যুবদলের নেতা কামরুল ইসলাম বকুল, বিএনপি নেতা মোবারক হোসেন সরকার, সাবেক যুবদল নেতা অহিদুজ্জামান অহিদ সহ বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আমি বিগত স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন সময়ে দেশে আন্দোলন, সংগ্রামে অংশ গ্রহণ করে মামলা, হামলার শিকার হয়েছি। আমাদের দলের অসংখ্য নেতাকর্মী গুম ও খনের শিকার হয়েছে বিগত স্বৈরাচার সরকারের আমলে। আমাদের প্রত্যাশা বর্তমান সরকার অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমি সবসময়ই নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT