1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঢাবির রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী পলাশের মুনতাহা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩৬ বার
52

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ডাকসুর রোকেয়া হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলেন নরসিংদীর পলাশ উপজেলার মুনতাহা ইসমাইল এশা। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের অধ্যাপক ইসমাইল হোসেন খায়ারীর মেয়ে।

মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে মুনতাহা ইসমাইল এশা ১১৩৮ ভোট পেয়ে রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়।

নির্বাচিত হওয়ার পর মুনতাহা ইসমাইল এশা জানান, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের কাছে। ডাকসু নির্বাচনের রোকেয়া হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আমি বিজয়ী হয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমাকে এত এত সাহস-অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য। সবার কাছে দোয়া চাই,আমার এই নেতৃত্ব যেন দেশ ও দশের কল্যাণে আসে।

মুনতাহা ইসমাইল এশার বাবা অধ্যাপক ইসমাইল হোসেন খায়ারী বলেন, আমার মেয়ে নরসিংদী এনকে এম হাই স্কুল এন্ড হোমস থেকে এসএসসি ও নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩৮তম স্থান অর্জন করে।

তিনি তার মেয়ে ডাকসু নির্বাচনের ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়লার শুকরিয়া আদায় করে বলেন, মুনতাহা স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থেকে অসহায় মানুষের জন্য কাজ করেছিল, এখনো তা অব্যাহত আছে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি চাই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে মুনতাহা ইসমাইল এশা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT